বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১০

পি এইচ পি এর ধারাবাহিক টিউটোরিয়াল:পর্ব-৪(স্ট্রিং)

PHP String এতক্ষন ব্যাবহার করলেও গভীর আলোচনা করা হয়নি।PHP Career এ এই String একটা গুরত্বপূর্ন ভূমিকা পালন করে।তাই এ ব্যাপারে পরিষ্কার ধারনা থাকা আবশ্যক।

String ব্যাবহারের আগে এটাকে তৈরী করে নিতে হবে।একটা String সরাসরি একটা ফাংশনে ব্যাবহার হতে পারে অথবা একটা ভ্যারিয়েবলে store থাকতে পারে।নিচে দেখুন একই string দুবার তৈরী করেছি,একবার ভ্যারিয়েবলে store করা হয়েছে আরেকবার সরাসরি echo করা হয়েছে।

$my_string = "o merciful make me bold and brave!";

echo " o merciful make me bold and brave!";

echo $my_string;

উপরের উদাহরনে প্রথম string কে $my_string ভ্যারিয়েবলে ঢুকিয়ে দেয়া হয়েছে আর দ্বিতীয়বার আরেকটা string কে echo করা হয়েছে,কোনো ভ্যারিয়েবলে না store করেই।একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই কোন string কে আমরা একাধিকবার ব্যাবহারের প্লান করব শুধু তখনই এটাকে কোনো ভ্যারিয়েবলে ঢুকিয়ে store করে রাখব।

আচ্ছা এবার উপরের কোডটুকু নিশ্চয় এতক্ষনে নেটবিনসে লিখে ফেলেছেন( এর মধ্যে কোড কিন্তু লিখতে হবে)
এখন সেভ করে রান করান।ব্রাউজারে নিচের মত আউটপুট পাবেন।

o merciful make me bold and brave! o merciful make me bold and brave!

এতক্ষনতো Double quotes দ্বারা string তৈরী করা হয়েছে এখন Single quotes দ্বারা string তৈরী করতে পারেন বরং এটাই ঠিক,তা নাহলে আসলেতো ওটা apostrophes নামে পরিচিত।

$my_string = ‘o merciful make me bold and brave!’;

echo ‘o merciful make me bold and brave!’;

echo $my_string;

যদি string এর ভিতর single quotes ব্যাবহার দরকার হয় তাহলে এভাবে করুন-

Echo ‘PHP it\’s neat’

আমরা এখানে আপাতত double quotes ব্যাবহার করব এতে কিছু সুবিধা আছে যেটা single quotes এ নাই।

String লেখার যে পদ্ধতিদুটি আলোচনা করা হল এ দুটি সাধারনত সব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর ক্ষেত্রে ব্যাবহৃত হয়,কিন্তু PHP তে একটা পাওয়ারফুল টুল আছে যেটা দিয়ে বহুলাইনের string লেখা যায় কোনো quotation ব্যাবহার করা ছাড়াই।সেটা হল heredoc,একটু সতর্কতার সাথে string কোডিং করতে হবে নাহলে ঝামেলা হবে।নিচে দেখুন কিভাবে এটা করতে হয়-

$my_string = <<
He will be succeeded here

and here after!

best;

echo $my_string;

এভাবে যদি string লেখেন তাহলে কয়েকটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে-

*<<< বা কিছু identifier আছে যা আপনাকে ব্যাবহার করতে হবে heredoc শুরু করার আগে যেমন আমি best ব্যাবহার করেছি।

*শেষেও এটি ব্যাবহার করেছি এবং সেমিক্লোন দিয়ে শেষ হবে।

*এটা নিজেই একটা লাইন হবে,(indent) ফাকা রেখে লাইনটি শুরু করা যাবেনা।

আউটপুট নিচের মত আসবে যেহেতু আমরা
(লাইনের ব্রেক দেয়ার জন্য ব্যাবহৃত হয়)ট্যাগ string এর ভিতর ব্যাবহার করিনি।

He will be succeeded here and here after!

চলবে……

পরবর্তী টিউটোরিয়াল Operators এর উপরে

পি এইচ পি এর ধারাবাহিক টিউটোরিয়াল:পর্ব-৩(ভ্যারিয়্যাবল)

Variables:

Variables হচ্ছে একটা পাত্রের মত(Container)যেখানে আমরা অনেক তথ্য রাখতে পারি।যেমন একটা টেক্সক্ট String “Hello Bangladesh” অথবা একটা integer value 100. কোন একটা Variable এ একবার তথ্য রেখে (কোন Variable এ কিছু রাখা এটাকে বলে Variable declare বা ঘোষনা)সেটা পুরো কোডজুরে বারবার ব্যাবহার করতে পারেন,মুল তথ্য(value)টি বারবার রেখার পরিবর্তে।PHP তে Variable “$” এই চিহ্নটি দিয়ে অবশ্যই শুরু করতে হবে নাহলে কাজ করবেনা।

*Variable নাম case sensitive.যেমন $a_number and $A_number দুটি আলাদা Variable PHP এর দৃষ্টিতে।

*নিম্নোক্ত ভাবে PHP তে Variable লেখা হয়

$variable_name = Value;

উপরে আলোচিতগুলোতে যদি কোন তথ্য রাখতে চাই তাহলে-


$hello = "Hello World!";

$a_number = 4;

$A_Number = 8;

?>

*PHP একটা “Loosely Typed” ল্যাংগুয়েজ তাই Variable declare করার সময় Variable এর টাইপ(ধরন) উল্লেখ না করলেও PHP নিজে থেকে Variable কে সঠিক ডেটা টাইপে রুপান্তর করে নেবে।

Variable নামকরন পদ্ধতি:

১.অবশ্যই কোন letter or “_”(under score) দিয়ে শুরু করতে হবে।

২. নামের মধ্যে alpha-numeric characters ও underscores. a-z, A-Z, 0-9, or _ . থাকতে পারে।

৩. Variable নামে স্পেস থাকা যাবেনা।যদি নাম একের অধিক হয় তাহলে “___”underscore ($my_string) অথবা বড় হাতের অক্ষরে($myString)লিখতে হবে।

PHP echo:

আগেই বলেছি ব্রাউজারে টেক্সট আউটপুট আনার জন্য PHP তে echo কমান্ডটি ব্যাবহৃত হয়।কোনো ভ্যারিয়্যাবলের আউটপুট যদি ব্রাউজারে দেখতে চাই তাহলে দেখুন নিচে কিভাবে লেখা হয়েছে।

myfirst - NetBeans IDE 6.7.1এভাবে নেটবিনস এ লিখে সেভ করে রান করান।নিচের মত আউটপুট পাবেন

mm পি এইচ পি এর ধারাবাহিক টিউটোরিয়াল:পর্ব ৩(ভ্যারিয়্যাবল) | Techtunes

এভাবে আরও প্রাকটিস করুন।যেমন-

22 পি এইচ পি এর ধারাবাহিক টিউটোরিয়াল:পর্ব ৩(ভ্যারিয়্যাবল) | Techtunes

চলবে…….

বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১০

টিউন করেছেন : রেজওয়ান | প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি, ২০১০ |

ইন্সটল শেষে XAMPP Control Panelএ যান। apache already চালু থাকলে কিছু করার দরকার নাই আর চালু না থাকলে start বাটনে click করুন।

XAMPP Control Panel Application

এখন আপনি রেডি,এবার আপনি PHP স্ক্রিপ্ট লিখতে এবং execute করতে পারেন।

টিপস: কিছু প্রাকটিস করুন Apache ও MySqlচালুর পর।যেমন:ব্রাউজারের এড্রসবারে লিখুন http://localhostফলে নিচের মত একটা পেজ খুলবে।আসেনাই?? না আসলে English বাটনে ক্লিক করুন।

XAMPP 1.7.3 - Mozilla Firefox

কিন্তু আপনার web content গুলো কোথায় থাকা দরকার?

সকল www ডকুমেন্টের মুল ডাইরেক্টরি হচ্ছে “C:\xampp\htdocs”(তবে যদি অন্য ড্রাইভে ইনস্টল দিয়ে থাকেন যেমন:D drive তখন এটা হবে “D:\xampp\htdocs”). এখন যদি এই ডাইরেক্টরিতে “mytest.html” নামে কোন ফাইল রাখেন তাহলে আপনি এটাতে অ্যাকসেস পেতে পারেন এভাবে-ব্রাউজারের এড্রেসবারে লিখুন http://localhost/mytest.html.

আচ্ছা এবার কোড লেখা শুরু করি চলুন,তার আগে একটা কথা কোড কোথায় লিখবেন?নোটপ্যাডে?লিখতে পারেন তবে PHP কোডলেখার জন্য কিছু স্পেশালাইজড সফটওয়ার আছে যেমন: Net Beans, Dreamweaver ইত্যাদি এগুলোতে কোড লিখলে অনেক সুবিধা পাবেন।এগুলো আর বললাম না লিখতে ধরলেই টের পাবেন,যে সুবিধাগুলো নোটপ্যাডে পাবেন না।এগুলোকে বলে IDE(Integrated Development Environment).আপনি যেটাতে সাচ্ছ্যন্দবোধ করেন সেটা ব্যাবহার করুন।এখানে টিউটোরিয়ালগুলিতে নেটবিনস এ লেখা কোডের উদাহরন দেয়া হবে।(কারন আমি নিজে এটা ব্যাবহার করি)

ব্যাসিক সংকেত(syntax):

PHP Code কে কাজ করাতে অবশ্যই ফাইল extension .php থাকতে হবে।যদি .html থাকে তাহলে PHP Code execute হবেনা।

* PHP Code এর প্রতিটি অংশ চিহ্ন দিয়ে শেষ হবে।

* একটা PHP Scripting Block( এর ভিতরে যা লেখা হয় সেসব নিয়ে একটা ব্লক ) ডকুমেন্টের ভিতর থাকতে পারে।

*প্রতিটি আলাদা instruction(code line) সেমিক্লোন দ্বারা শেষ হবে।

আচ্ছা এবার নেটবিনস ওপেন করুন।File>New Project এবং Categories থেকে PHP সিলেক্ট করে ডান প্যানে PHP Application তারপর Next.

New Project

এবার প্রজেক্টের নাম দিতে পারেন,ধরুন নাম দিলাম myfirst এখন আবার Next এবং শেষে Finish button এ ক্লিক করুন।নিচের মত আসছেনা?ওকে এবার এর মাঝখানে //put your code here সিলেক্ট করে ওখানে লিখুন echo ”My first PHP page.”

তাহলে এবার সেভ করে রান করুন।(XAMPP চালু থাকতে হবে কিন্তু।না করলে করুন ওই যে সবার উপরে দেখুন Start button এ ক্লিক করে running করতে হবে।Apache & MySql )

myfirst - NetBeans IDE 6.7.1_2

লাল অ্যারো দেয়া বামেরটি দিয়ে সেভ এবং ডানেরটি দিয়ে রান করাতে হয়।

php tt - Microsoft Word

PHP এর টেক্সট আউটপুটের জন্য দুটি স্টেটমেন্ট ব্যাবহৃত হয় echo ও print.

PHP কমেন্ট:কয়েকটা চিহ্ন আছে যদি কোন PHP কোডের সামনে এগুলা দিয়ে রাখেন তাহলে এ কোডগুলি আর execute হবেনা।তবে কোডগুলি এডিটরে থাকবে, অনেক লম্বা সময় পর যদি খোলেন তাহলে এসব কমেন্ট দেখে বুঝতে পারবেন আসলে কি করতে চেয়েছিলেন।একটা লাইনকে কমেন্ট করে রাখতে চাইলে // বা # আর বহু লাইনকে কমেন্ট করে রাখতে চাইলে কোডের আগে /* এবং শেষে */ চিহ্ন ব্যাবহার করতে হবে।

পরামর্শ: অনেক প্রাকটিস করুন,যেটুকু শিখেছেন সেটুকুই।যেমন কোডের ভিতর

echo "Hello World! ";
echo "Hello World! ";
echo "Hello World! ";
echo "Hello World! ";
echo "Hello World! ";
এসব লিখতে থাকুন।

echo "Hello World!";

echo "Hello World!";

?>
আর রান করান দেখুন PHP কোডের ভিতর স্পেস কাজ করেনা,এভাবে প্রাকটিস করলে নতুন নতুন জিনিস দেখতে পাবেন।

পি এইচ পি এর ধারাবাহিক টিউটোরিয়াল:পর্ব-১(ব্যাসিকস)

টিউন করেছেন : রেজওয়ান | প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি, ২০১০ |

অনেকদিন থেকেই PHP এর উপরে টিউটোরিয়াল লিখব ভাবছিলাম এবং আজ থেকে শুরুও করলাম শেষ পর্যন্ত continue করার ইচ্ছা নিয়ে।আগ্রহ থাকলে জানাবেন,যদি কারো উপকার বা প্রয়োজন না হয় তাহলে বন্ধ করে দেব।

PHP এর আগে সার্ভার সাইড স্ক্রিপ্টিং সম্পর্কে একটু জানুন:

আসলে স্ক্রিপ্টিং হচ্ছে প্রোগ্রামের আরেকটা সমার্থক শব্দ।এটা হচ্ছে কিছু instruction এর সেট যেটা run করলে স্বয়ংক্রিয় ভাবে কিছু কাজ হয়।“সার্ভার সাইড” বলতে বুঝানো হচ্ছে এই স্ক্রিপ্ট গুলোকে ইউজারের কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের বদলে সার্ভার থেকে handle করা।যখন কেউ PHP ওয়েব পেজ ভিজিট করবে তখন ওয়েব সার্ভার PHP কোডগুলিকে কিছু Process করবে যেমন:যেটা দেখানো দরকার (Picture,Content etc) সেটা দেখাবে আর যেটাকে লুকানো দরকার(math calculation,file operation etc)তা লুকাবে এবং শেষে HTML এ রুপান্তর করে ইউজারের ওয়েব ব্রাউজারে পাঠাবে।

PHP কি?:

PHP(Hypertext Preprocessor) একটা সার্ভার সাইড,ক্রস প্লাটফর্ম,HTML-embedded স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ।PHP এর বেশিরভাগ syntax গুলো C,Perl,Java থেকে ধার করা।এই ল্যাংগুয়েজটির উদ্দেশ্য হল ওয়েব পেজ দ্রুত তৈরী করা ডাইনামিকালি।

PHP শেখার আগে কি জানা থাকা দরকার:

১.HTML .বিশেষ করে HTML Form.

২.কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ????:না।তবে যদি কোনো ল্যাংগুয়েজ যেমন C ইত্যাদি জানা থাকে তাহলে সুবিধা আছে।

কি কি সফটওয়ার প্রয়োজন ?:

যেসব ওয়েব সার্ভার PHP সাপোর্ট করে সেখানে hosting(জায়গা) নিতে হবে।এ জন্য টাকা গুনতে হবে।এ বিষয়টি নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে।

আপাতত শেখার জন্য আমরা নিজের কম্পিউটারেই ওয়েব সার্ভার ইনস্টল করে নেব।এ জন্য নিম্নোক্ত সফটওয়ারগুলি ইনস্টল থাকতে হবে আপনার কম্পিউটারে-

*সার্ভার সফটওয়ার

১.একটা PHP -compitable ওয়েব সার্ভার যেমন: apache

২.PHP

*ক্লাইন্ট সফটওয়ার

১.ওয়েব ব্রাউজার যেমন মজিলা ফায়ারফক্স(এটাতো সবার ইনস্টল দেয়াই আছে)

২.একটা টেক্সট এডিটর যেমন:নোটপ্যাড।আপনি PHP এর জন্য Specialized এডিটরও ব্যাবহার করতে পারেন।পরে বিস্তারিত আসছি।

ক্লাইন্ট সফটওয়ারগুলিতো সবার আছেই এখন শুধু ইনস্টল দিতে হবে ওয়েব সার্ভার যেমন apache এবং অবশ্যই PHP আর একটা ডেটাবেস সফটওয়ারও ইনস্টল দিয়ে নিন যেমন:MySQL,কি কাজে লাগবে তা পরে বলছি।এ সফটওয়ারগুলি সব ফ্রি পাওয়া যায়।চালাকরা নিশ্চয় এতক্ষনে গুগলে সার্চ দিয়ে সফটওয়ারগুলি বের করে ফেলেছেন।আর খোজার দরকার নেই এবার একটা এমন সফটওয়ার এর কথা বলব যেটা ইনস্টল দিলে সবগুলি একবারেই ইনস্টল হয়ে যাবে।আর আলাদা আলাদা ভাবে ইনস্টল দিতে হবেনা।সফটওয়ারটি হচ্ছে XAMPP. এই যে এখান থেকে ইনস্টল করুন http://www.apachefriends.org/en/xampp.html. .exe ফাইলটি ডাউনলোড করে অন্যান্য সফটওয়ার এর মত ইনস্টল দিন।ওকে এখন যাই,ডাউনলোড+ইনস্টল শেষ করেন,আবার আসছি।

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১০

টিউন করেছেন : রেজওয়ান | প্রকাশিত হয়েছে : ৩ ফেব্রুয়ারি, ২০১০ | 382 বার দেখা হয়েছে |

১. ৬৪০/৪৮০ পিক্সেলের একটি নতুন ডকুমেন্ট খুলুন এবং লেয়ার প্যালেট থেকে লেয়ারটি সিলেক্ট করে তালাসদৃশ আইকনে ডাবল ক্লিক করে ওকে করুন।

1 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

২.এবার টাইপ টুল সিলেক্ট করে মেনুবারের নিচে দেখুন অনেকগুলি অপশন এসেছে এখানে ফন্ট Impact,Font Size-100pt,Align Center,Color-Black করে দিন এবং নিজের ইচ্ছেমত টেক্সট লিখুন-যেমন:

FFF ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

৩. এবার যে লেয়ারে টেক্সক্ট লিখলেন সেটা সিলেক্ট করে ড্রাগ করে Create New Layer আইকনে ফেলে দিন ফলে এর একটি কপি তৈরী হয়ে যাবে।

2 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes3 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

৪.এখন Filter>Blur>Gaussian Blur এ ক্লিক করলে একটা মেসেজ বক্স আসবে ওকে করুন এবং Radius 4 px করে ওকে দিন।

Gaussian Blur

৫.আবার Edit>Fill নিচের মত সেট করুন।লেয়ার প্যালেট থেকেও multiply সিলেক্ট করুন।

Fill ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

6 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

৬.মুল টেক্সট লেয়ারটি হাইড করে দিন।

5 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

4 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

৭.এবার Filter>Stylize>Solarize এবং কিবোর্ডে এবার Ctrl+L প্রেস করে নিচের মত করুন।

7 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

এখন এ লেয়ারটির আবার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরী করুন-লেয়ারটি সিলেক্ট করে ড্রাগ করে Create New Layer আইকনে ফেলে দিন ফলে এর একটি কপি তৈরী হয়ে যাবে।

৮.এবার Filter>Distort>Polar Coordinates.. তে ক্লিক করে Polar to Rectangular রেডিও বাটন সিলেক্ট করে ওকে দিন।একটু আশ্চর্যজনক ইমেজ আসছে না?ওকে আসুক আপনি ২ নম্বর লেয়ারটি (WEBCRAFT copy) হাইড করে দিন এবংImage>Image Rotation>90CW হিট করুন।নিচের মত আসবে।

10 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

যত বিদঘুটে ইমেজেই আসুকনা কেন ,বিরক্ত হবেননা কাজ কিন্তু হচ্ছে।আচ্ছা এখন কিবোর্ড থেকে Ctrl+I.তারপর Filter>Stylize>Wind তে ক্লিক করুন ও ৩ বার Crtl+F প্রেস করুন।

11 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

মেহেরবানী করে আরেকবার Ctrl+I করে আবার ৩ বার Ctrl+F.

৯.এ ধাপে Ctrl+L প্রেস করে Auto বাটনে ক্লিক করে ওকে করুন এবং Image>Image Rotation>90 CCW তে ক্লিক করার পর Filter>Distort>Polar Coordinates সিলেক্ট করে Rectangular to Polar রেডিও বাটন সিলেক্ট করে ওকে করুন।ফলে নিচের মত পাবেন।

12 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

১০.হাইড লেয়ারগুলি ভিজিবল করুন এবং ব্লেন্ডিং অপশন থেকে Screen সিলেক্ট করুন।(৬ নম্বরে দেখুন চোখ আইকনগুলোতে ক্লিক করলেই হাইড/আনহাইড হয়),Screen সিলেক্ট করার জন্য লেয়ার প্যালেটের ড্রপডাউন মেনু ব্যবহার করুন-ঐ যে নিচের মত

13 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

১১.সবশেষে একটি নতুন লেয়ার তৈরী করে ব্লেন্ডিং অপশন থেকে Color সিলেক্ট করে(১০ নম্বরে যেভাবে Screen সিলেক্ট করেছেন সেভাবে), গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করে ইচ্ছেমত কালার সেট করুন।এখন ডকুমেন্টের উপর (লেখার উপর) যেকোন কোথাও মাউস কারসর (আসলে তখন কারসরটি +চিহ্ন এর রুপ ধরে) রেখে যেকোন দিকে ড্রাগ করুন আর উপভোগ করুন চোখ ধাধানো ইফেক্ট।

Untitled 1 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

ISLAM2 - Windows Picture and Fax Viewer

TT ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | Techtunes

এবং ইত্যাদি…………

একটি ছোট্ট সফওয়্যার দিয়ে প্রিন্টিং নিয়ন্ত্রণ করুন (আপনি না চাইলে, কারো সাধ্য নেই আপনার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে)

টিউন করেছেন : Ismail | প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি, ২০১০ | 491 বার দেখা হয়েছে |

সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমার এক বন্ধু হঠাৎ করে সেদিন বললো, অনেক সময় সে অফিস থেকে বাইরে চলে গেলে, অফিসের অন্যান্য লোকজন তার প্রিন্টার ব্যবহার করে অনেক কিছু প্রিন্ট করে। ফলে তার প্রিন্টারের কালি দ্রুত শেষ হয়ে যায়। এ জন্যে মাঝে মাঝে সে প্রিন্টারের তার খুলে রেখে যায়। কিন্তু এটা তার কাছে খুব ঝামেলার মনে হয়। তাই সে আমাকে অনুরোধ করলো, এমন কোন পদ্ধতি আছে কিনা, যার সাহায্যে তার প্রিন্টারে সে ব্যতীত অন্য কেউ প্রিন্ট করতে না পারে। আমি অনেক চিন্তা-ভাবনা করে এমন একটি সফটওয়্যার তৈরী করতে পেরেছি যার সাহায্যে এ কাজটি করা সম্ভব। আপনাদের মধ্যে যাদের এ রকম সমস্যা আছে, বা ভবিষ্যতে এ রকম সমস্যা হওয়ার আশংকা আছে, তাদের জন্য উপহার আজকের সফটওয়্যারটি।
ডাউনলোড লিংক:
এখানে ক্লিক করুন
ব্যবহার পদ্ধতি:

প্রথমে উপরে প্রদত্ত লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে Setup করে নিন। আপনার ডেস্কটপে সফটওয়্যারটির একটি লিংক যুক্ত হবে। লিংকটিতে ডাবল ক্লিক করলে নিম্নরূপ উইন্ডো প্রদর্শিত হবে।

Pic11 একটি ছোট্ট সফওয়্যার দিয়ে প্রিন্টিং নিয়ন্ত্রণ করুন (আপনি না চাইলে, কারো সাধ্য নেই আপনার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে) | Techtunes

সফটওয়্যারটির ডিফল্ট পাসওয়ার্ড রাখা হয়েছে 123। তাই পাসওয়ার্ড এর বক্সে 123 লিখে Ok বাটনে ক্লিক করুন। নিম্নরূপ উইন্ডো প্রদর্শিত হবে।

Pic2 একটি ছোট্ট সফওয়্যার দিয়ে প্রিন্টিং নিয়ন্ত্রণ করুন (আপনি না চাইলে, কারো সাধ্য নেই আপনার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে) | Techtunes

এবার আপনি যদি প্রিন্টিং কার্যক্রম বন্ধ রাখতে চান তাহলে Stop Printing এ ক্লিক করে Yes বাটনে ক্লিক করুন। তারপর সফটওয়্যারটি বন্ধ করে দিন। এবার আর কারো সাধ্য নেই আপনার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে। উল্লেখ্য, এ অবস্থায় কম্পিউটারে নতুন করে কোন প্রিন্টারও সেটআপ করা যাবে না।

এরপর আপনি যখন আবার চাইবেন প্রিন্টিং কার্যক্রম সচল করতে তখন সফটওয়্যারটি আবার চালু করে Start Printing এ ক্লিক করে Yes বাটনে ক্লিক করুন। তাহলেই প্রিন্টিং কার্যক্রম আবার সচল হবে এবং নতুন প্রিন্টারও সেটআপ করা যাবে।
পাসওয়ার্ড সেট/পরিবর্তণ:

পূর্বেই বলা হয়েছে, সফটওয়্যারটির ডিফল্ট পাসওয়ার্ড 123। তবে আপনি ইচ্ছা করলে, আপনার পছন্দমত পাসওয়ার্ড সেট করতে পারেন। যাতে করে অন্য কেউ প্রিন্টিং কার্যক্রম চালু/বন্ধ করতে না পারে।

পাসওয়ার্ড সেট/পরিবর্তণ করার জন্য Set Password / Change Password বাটনে ক্লিক করুন। নিম্নরূপ উইন্ডো দেখতে পাবেন।

Pic3 একটি ছোট্ট সফওয়্যার দিয়ে প্রিন্টিং নিয়ন্ত্রণ করুন (আপনি না চাইলে, কারো সাধ্য নেই আপনার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে) | Techtunes

এবার New Password এর বক্সে আপনার পছন্দের পাসওয়ার্ড টাইপ করুন এবং Confirm Password এর বক্সে একই পাসওয়ার্ড দ্বিতীয়বার টাইপ করে Set Password বাটনে ক্লিক করুন। এবার প্রোগ্রামটি বন্ধ করে দিলে, পরবর্তীতে প্রোগ্রামটি চালু করতে পাসওয়ার্ড এর প্রয়োজন হবে।

যদি সফটওয়্যারটি আপনাদের কাজে লাগে, তাহলেই আমার শ্রম স্বার্থক হবে। আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ আশা করি। সবার সুস্থ্যতা ও মঙ্গল কামনা করি।